Views Bangladesh Logo

বিএনপির আগামীকালের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।

এর আগে, আগামী সোমবার (১৮ ডিসেম্বর ) সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ