Views Bangladesh Logo

শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেয়া সেই বিএনপি নেতাকে শোকজ

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলনের অভিযোগে বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

শুক্রবার (১৫ আগস্ট) বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত শোকজে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা বোর্ডের একটি পদে নিজের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামকে ফোনে হুমকি ও গালাগাল করেন গফুর ভূঁইয়া। ফোনালাপে তাকে বলতে শোনা যায়, ‘আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কত বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস, আপনারে আমি দেখে নেব।’ পরে ২৪ ঘণ্টার মধ্যে ওই পদে তাকে নিয়োগ দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় দলীয়ভাবে বিব্রত বিএনপির স্থানীয় নেতারা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

বিষয়টি নিয়ে গফুর ভূঁইয়া বলেন, ‘নোটিশ পেয়েছি, সময়মতো জবাব দেব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ