Views Bangladesh Logo

র‌্যাব ‘বিলুপ্তির’ প্রস্তাব বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘পুলিশ সংস্কারে বিস্তৃত সুপারিশের অংশ হিসেবে র‌্যাব ভেঙে দেয়ার প্রস্তাব করেছি আমরা’।

‘র‌্যাবের কার্যক্রম বিশ্লেষণ করে আমরা দেখেছি, এই বাহিনী জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে’- বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মানবাধিকার কমিটিরও এ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে’।

পুলিশ সংস্কার কমিশনের কাছে বিএনপির করা অন্য প্রস্তাবগুলো হচ্ছে, পুলিশ কমিশন গঠন, উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন, ক্ষমতার অপব্যবহার রোধে গ্রেপ্তারের আগে যথাযথ নথিপত্র প্রবর্তন এবং পুলিশের জন্য দ্বৈত প্রবেশপথ চালু করা।

বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয় র‌্যাব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ