Views Bangladesh Logo

জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার বিষয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াত সম্মতি দিলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তাদের শপথ অনুষ্ঠিত হতে পারে।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে সংশোধনীর মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে সংবিধানে উল্লেখ নেই—এমন কোনো বিষয় বাস্তবায়ন করা সম্ভব নয়।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি মন্তব্য করেন, ‘সংবিধান সংস্কার পরিষদে কিছু নাই। যারা শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে। কিন্তু অসাংবিধানিক কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।’

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাষণ দেয়ার বিধান সাংবিধানিক রীতি। তাই কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার। সংবিধানে থাকলে সেটা বাস্তবায়ন হবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ