Views Bangladesh Logo

নির্বাচিত হলে জুলাই শহীদ-আহতদের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়া এলাকায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগের পক্ষ থেকে শহীদ আরমান মোল্লার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শহীদদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের ও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বর্তমান প্রশাসন এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘নিহতদের সঠিক তালিকা এখনো কেন নেই? কেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রেকর্ড নেই?’

এ সময় তিনি আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগের সদস্য সচিব মোখলেসুর রহমান মিঠুন, স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ