Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে সংসদের বিরোধী দল ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জোটের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। একই দিনে ক্ষমতাসীন দল ও বিরোধী জোটের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্টের মধ্যে তা করতে পারবেন। একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকলেও বাছাই শেষে একটি মনোনয়নপত্রই বৈধ হিসেবে চূড়ান্ত হবে।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ