Views Bangladesh Logo

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণার কথা জানান। তিনি বলেন, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে ওসমান ফারুক স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। সংসদ সচিবালয়ের কার্যপ্রণালি অনুযায়ী, পদত্যাগ কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয়।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং দলটির ভাইস চেয়ারম্যান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে ওসমান ফারুক প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশ্বব্যাংকেও উচ্চপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হন।

ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি। এ ছাড়া গত ১ জুলাই গঠিত ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামের ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাসের সভাপতির দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি ওসমান ফারুক। সে সময়ও চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন তিনি। তাঁর বয়স বর্তমানে ৮৬ বছর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ