Views Bangladesh Logo

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন-পীড়ন, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর আড়াইটায় থেকেই নয়াপল্টনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কেউ জাতীয় পতাকা, কেউ বা ফিলিস্তিন ও বিএনপির পতাকা হাতে, কারও হাতে গণহত্যার প্রতিবাদে লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার ছিল। তারা ইসরায়েলবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন।

বিজয়নগর থেকে নয়াপল্টন পর্যন্ত সড়ক ও গলিগুলো নেতাকর্মীদের ভিড়ে প্রায় অচল হয়ে পড়ে। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। এখান থেকেই বিকেল ৪টায় সমাবেশ শুরু। সমাবেশ শেষে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
র‌্যালি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ