কলেজে ভাঙচুর ও শিক্ষিকাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে মারধরের ঘটনায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আকবর আলী বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত নন। তার দাবি, সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াতপত্র নিয়ে কলেজে গিয়েছিলেন। সেখানে শিক্ষিকা হীরা তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন—তারা কেন এসেছেন, টাকা নিতে এসেছেন কি না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে