Views Bangladesh Logo

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মীর খোরশেদ আলমকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডাকযোগে একটি পার্সেল আসে। পার্সেলটি খুলে তিনি একটি বেনামি চিঠির সঙ্গে ‘কাফনের কাপড়’ লেখা একটি সাদা কাপড় দেখতে পান। চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও তার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তবুও এ ধরনের হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে থানায় জিডি করা হয়েছে।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে মীর খোরশেদ আলম লেখেন, তার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা দাবি থাকলে সরাসরি এসে কথা বলতে। ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সামনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ