Views Bangladesh Logo

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপির গুলশান থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার (২৫ মে) রাত দশটার দিকে কামরুল এবং আরও কয়েকজন মধ্য বাড্ডার গুদারঘাট ৪ নম্বর রোডের একটি চায়ের দোকানের কাছে প্রাক্তন কমিশনার কাইয়ুমের অফিসের সামনে চেয়ারে বসে চা পান করছিলেন। হঠাৎ দুই মুখোশধারী হামলাকারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। কামরুলের বুকে এবং পিঠে চার থেকে পাঁচটি গুলি লাগে এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা কামরুলকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কামরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বন্দুকধারীদের শনাক্ত করছি। আশা করছি, অপরাধীরা শিগগিরই ধরা পড়বে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ