Views Bangladesh Logo

বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রীর শ্রাদ্ধ সম্পন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী প্রয়াত ঝর্ণা রায়ের শেষকৃত্য-পরবর্তী শ্রাদ্ধে অংশ নিয়েছেন বিভিন্ন পেশা ও ধর্মের কয়েক হাজার মানুষ।

সোমবার (১৩ জানুয়ারি) পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুরে গয়েশ্বরের বাড়িতে শ্রাদ্ধ সম্পন্ন হয়।

জমকালো ভোজ ও অতিথি আপ্যায়নসহ শ্রাদ্ধের নানা আয়োজনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা, ব্যবসায়ী নেতারা, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলীরা।

অতিথিদের স্বাগত জানান গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায় ও তার স্ত্রী নিপুণ রায় চৌধুরী।

প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে ঝর্ণা রায়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা।

গত বছরের ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝর্ণা রায়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

ঝর্ণা তার স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ