Views Bangladesh Logo

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে নিজ দলের কর্মীরা পিটিয়ে হত্যা করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এই ঘটনার পরিস্হিতি ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন এরশাদ আলী (৬৫), সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী। হত্যার ঘটনায় অভিযুক্তরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, জুমার নামাজের পর একটি ইসলামী জলসা আয়োজনকে কেন্দ্র করে দলের ভেতরের দ্বন্দ্ব দেখা দেয়। রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ