Views Bangladesh Logo

ঢাকায় মার্কিন প্রতিনিধির সঙ্গে বিএনপি ও জামায়াতের পৃথক বৈঠক

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী পৃথক বৈঠক করেছে।

বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে আরো ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে, জামায়াতে ইসলামী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আজ সকাল ৯টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেছে। এই পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর এবং জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ