দলে ‘অনুপ্রবেশ’ ঠেকাতে কঠোর নির্দেশনা বিএনপির
বিভিন্ন কমিটি গঠনের সময় অন্য রাজনৈতিক দল ও অরাজনৈতিক ব্যক্তিদের দলে ‘অনুপ্রবেশ’ ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি ও এর সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য বা অরাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা উচিত নয়’।
সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যরা বিএনপি এবং এর সহযোগী ও সংগঠনে অনুপ্রবেশের চেষ্টা করছেন’।
‘যেমন, 'জিয়া সাইবার ফোর্স’ গ্রুপ সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ব্যানারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ কমিটি ঘোষণা করেছে। এটি সম্পূর্ণ প্রতারণামূলক। একইভাবে স্বৈরাচারী শাসনের সহযোগীরা এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে’।
বিজ্ঞপ্তিতে এই সমস্যা সম্পর্কে দলের সব স্তরের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতিও আহ্বান জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে