Views Bangladesh Logo

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রায় আড়াই মাস বন্ধ ছিল দলটির কেন্দ্রীয় কার্যালয়। আজ বৃহস্পতিবার সকালে আবারও তালা ভেঙে কার্যালয়ে ঢুকল নেতাকর্মীরা।

আজ সকাল ১০টা ৪২ মিনিটের দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় রিজভী বলেন, “তালা ভেঙে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছি। ২৮ অক্টোবর সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অভিযানের মাধ্যমে সমাবেশ বানচাল করা হয়েছিল। পরে পুলিশ অফিসে তালা ঝুলিয়ে দেয়।”

এদিকে, আজ বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বিষয়ে তারা আলোচনা করবেন। এ বিষয়ে আব্দুল মঈন খান বলেন, “সংবাদ সম্মেলনের জন্য আমরা এখন অফিস পরিষ্কার করছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ