বুধবার বিএনপির ৩ সহযোগী সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’
আগামী বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সোমবার (২৬ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী জানান, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় অনুষ্ঠিত একই ধরণের সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ঢাকার সমাবেশে ১৫ লাখ তরুণ যোগ দেবে, যা পূর্বের সব রেকর্ড ভাঙবে।’
সমাবেশের আগে মঙ্গলবার ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে