Views Bangladesh Logo

পঞ্চম দফায় বুধ ও বৃহস্পতিবার সারা দেশে অবরোধ বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি। আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে পঞ্চম দফায় এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সদস্যদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক ও গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের ঘটনান ঘটে। এর প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দফায় ৯ দিন সড়ক, রেল ও নৌপথ অবরোধ পালন করে বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ