আসিফ, মাহফুজ, খলিলুরের পদত্যাগ চায় বিএনপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে বিএনপি।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে দলটির এই দাবির কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আরও তিন সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢোকেন।
রাত সাড়ে আটটা পর তারা বের হয়ে আসেন। সেখানে সংবাদকর্মীরা আগে থেকেই অপেক্ষা করে ছিলেন।
খন্দকার মোশারফ বলেন, আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। তাই আমরা আমাদের দলে আলোচনা করে একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছি। তার সারসংক্ষেপ হলো- আমরা নির্বাচনি রোডম্যাপ প্রকাশ্যে দাবি করে আসছি, ‘বিতর্কিত’ উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে এসেছি।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে দাবি করি, আর সংস্কার কাজ সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগে নির্বাচনের আশ্বাস না দিলেও, ডিসেম্বরের আগে যে নির্বাচন হতে পারে সেই আলোচনা হয়েছে আজকে

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে