Views Bangladesh Logo

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্যের সফররত বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় হাইকমিশনারের সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাসভির উল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ