Views Bangladesh Logo

গাজার রক্তপাত বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ চায় বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলের অবৈধ ও অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি গাজায় রক্তপাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগণের ওপর অমানবিক ও নৃশংস সহিংসতা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘গাজা উপত্যকা এখন কার্যত এক হত্যাযজ্ঞের স্থলে পরিণত হয়েছে। নির্বিচারে বিমান হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের এই নতুন হামলাকে অবৈধ ও মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলে অভিহিত করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এই ভয়াবহ ও রক্তাক্ত আগ্রাসন একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করা। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘ইসরায়েল দখলদারিত্বের নীতিতে অটল এবং আন্তর্জাতিক জনমতকে উপেক্ষা করেই তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে।’

তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি সম্প্রসারণবাদী আগ্রাসন রুখতে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ