স্বাধীনতা দিবস উদযাপনে দুদিনের কর্মসূচি বিএনপির
২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (২৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার (২৬ মার্চ) সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে আটটায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির সিনিয়র নেতারা। পরে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। সেদিন দোয়া মাহফিল করবে জাতীয়তাবাদী ওলামা দল।
মঙ্গলবার (২৫ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।
দলের সব শহর-নগর, জেলা, উপজেলা এবং পৌরসভা ইউনিট এবং এর সকল সহযোগী সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে