Views Bangladesh Logo

বিএনপি বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, কারা বৈশাখের চেতনাবিরোধী, তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না। তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবরের স্মৃতিধন্য এই বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে আমরা বহমান নদীর মতো এগিয়ে নিয়ে যাবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে কোনো রাখঢাক নেই। আজকে যারা সাম্প্রদায়িক, জঙ্গিদের পৃষ্ঠপোষক সেই বিএনপি-জামায়াত হচ্ছে বাঙালির সংস্কৃতি চেতনার, মুক্তিযুদ্ধের শত্রু। এই শত্রুকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা প্রতিহত করি, পরাজিত করি। বিজয়ের অভিমুখে এগিয়ে যাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ