শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী
শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) উপনির্বাচনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন অফিস থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে পোস্টাল ব্যালটসহ ১২৯টি কেন্দ্রের মোট ভোট গণনা শেষে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
জেলা ভারপ্রাপ্ত নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে সাড়ে ৭টা থেকে জেলার ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে