বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশার জয়
বগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচনে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি বাদশা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে পৌনে ৯টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়।
এর আগে, এদিন সকাল সাড়ে সাতটার দিকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে ভোটগ্রহণ শেষ হয়।
বগুড়া-৬ আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পোস্টাল ব্যালটের ভোটসহ মোট ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট (পোস্টাল ব্যালট ছাড়া) পড়েছে। আর পোস্টাল ব্যালটসহ ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে