৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির
আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা। সোমবার (২০ নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে এ অবরোধ সফল করার জন্য আহ্বান জানান।
রিজভী বলেন, আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।
২৮ অক্টোবরের রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলো দেশব্যাপী অবরোধ ও হরতাল পালন করছে বিএনপি ও তাদের মিত্ররা। রবি ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করেছে তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে