Views Bangladesh Logo

বগুড়ায় 'বিএনপির কার্যালয়ে' আগুনের ভিডিও ফেসবুকে, বিএনপি বলছে গুজব

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ভিউজ বাংলাদেশকে জানান, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। তাদের কার্যালয় থেকে ৭০ থেকে ৮০ ফুট দূরে ড্রেনে ময়লার স্তূপ ছিল। সেখানে কেউ বা কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এটাকেই দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে।


তিনি আরও জানা, দলীয় কার্যালয়ে আগের কিছু পুরনো ভেঙে যাওয়া চেয়ার-টেবিল ও ব্যানার-ফেস্টুন রয়েছে। সেগুলোকে মঙ্গলবার রাতের আগুনে বা হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ছড়ানো হচ্ছে, সবই গুজব। পুরনো চেয়ার-টেবিল ও ব্যানার-ফেস্টুন অনেক আগে আওয়ামী লীগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূল কথা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো ঘটনায় ঘটেনি।


আলাউদ্দিন সরকার জানান, ড্রেনে থাকা ময়লার স্তূপে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ও তারা এক যোগে কাজ করছেন।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উপজেলা দলীয় কার্যালয়ের অন্তত দুই জন যুবক আগুন লাগিয়ে দিয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুনে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।

উপজেলা বিএনপির সভাপতি জানান, আগুন দলীয় কার্যালয়ের কিছুটা সামনে জ্বলছিল। ভিডিও এমনভাবে করা হয়েছে যে, দেখে মন হচ্ছে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আসলে তা ঘটেনি।

পুলিশ বলছে, উপজেলা বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ নেই। এছাড়াও জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি।

জানতে চাইলে নন্দীগ্রাম থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ভিউজ বাংলাদেশকে বলেন, বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। আগুনটা কারা লাগালো, সেই বিষয়ে উপজেলা বিএনপি থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অভিযোগ না পাওয়া পর্যন্ত কাউকে আটকের অভিযান চালানো যাচ্ছে না। কারা জড়িত আছে এ ঘটনায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ