সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কার্যক্রমের উদ্বোধন করেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তিনি জানান, আওয়ামী লীগের শাসনামলে যারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বেছে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির নারী নেত্রীরা দীর্ঘদিন ধরে বিরোধী দলে থেকে নিপীড়ন, নির্যাতন ও কারাবরণ করেছেন। ফলে মনোনয়ন প্রত্যাশা করা তাদের জন্য স্বাভাবিক। তবে দলের মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে