Views Bangladesh Logo

রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না। দেশে অহেতুক ইস্যু তুলে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মহাখালীতে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের স্মরণসভায় বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, মরহুম সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। আজকের ফ্যাঁসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে খুব খুশি হতেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ