Views Bangladesh Logo

খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল

 VB  Desk

ভিবি ডেস্ক

চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূসহ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে গুলশানে তার বাসভবন ফিরোজার সামনের সড়কে নেমেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল।

দলীয় ও জাতীয় পতাকা ছাড়াও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের হতে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদেরকে।

বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়া।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিএনপির স্বেচ্ছাসেবক টিমও ।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা নেয়ার পর বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা চলতে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ