Views Bangladesh Logo

দক্ষিণের ২১ জেলায় ‘ব্ল্যাক আউট’

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

শনিবার বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সূত্র জানায়, গোপালগঞ্জের আমিন বাজারে জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, 'এই গ্রিড রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালনকেন্দ্র। গরমের কারণে হঠাৎ করে লোড বেড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে।'

শনিবার রাত ৮টার দিকে খুলনা নগরীর কিছু কিছু স্থানে বিদ্যুৎ ফিরলেও অধিকাংশ এলাকাই ছিল অন্ধকারে।

এদিকে এই সমস্যার কারণে বরিশাল নগরীরসহ জেলার ১০ উপজেলা দেড় ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান পলাশ বলেন, 'যান্ত্রিক ত্রুটির কারণে ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কী ত্রুটি হয়েছিলো এখনো জানি না। সাড়ে ৭টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু হয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ