Views Bangladesh Logo

ছয় মাসে সরকারের উদ্যোগ নিয়ে ইতিবাচক বিকেএমইএ

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসের কার্যক্রমকে চূড়ান্তভাবে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় বলে মনে করছে না বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। তবে ব্যবসার পরিবেশ সহজ করা, বেসরকারি খাতকে সহায়তা এবং অর্থনীতিতে গতি ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিকেএমইএ। সংগঠনটি মনে করছে, সরকারের কার্যক্রমের পূর্ণাঙ্গ ফলাফল জানতে আরও সময় প্রয়োজন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য ছয় মাসকে যথেষ্ট সময় হিসেবে বিবেচনা করা যায় না। কারণ স্বল্প সময়ের মধ্যে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তব প্রভাব অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে দৃশ্যমান হতে কিছুটা সময় লাগে।

তিনি বলেন, এর মধ্যেও নতুন সরকার ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা এবং অর্থনীতির গতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ বেসরকারি খাতের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বিকেএমইএ।

সংগঠনটির মতে, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা কাটিয়ে ব্যবসা ও বিনিয়োগে আস্থা ফেরাতে সরকারের উদ্যোগগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে বেসরকারি খাতের সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে অর্থনীতিতে গতি ফেরানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

বিকেএমইএ বলছে, সরকারের আগামী দিনের নীতিনির্ধারণ ও কার্যক্রমে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হলে উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি খাত আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ