বিটকয়েনের নতুন রেকর্ড, দাম ছাড়াল ১ লাখ ২৪ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের অনুকূল আইন এবং মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বগতির কারণে বৃহস্পতিবার এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে। যা ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়ে গেছে । এএফপি
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময় গৃহীত ক্রিপ্টো-বান্ধব নীতিমালা এই মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি মার্কিন কংগ্রেস ডলার-সমর্থিত স্টেবলকয়েনের (স্থিতিশীল কয়েন) জন্য একটি নীতিমালা অনুমোদন করেছে, যা বাজারে আস্থা আরও বাড়িয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। অন্যদিকে, বাজারমূল্যে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামও রেকর্ড ছোঁয়ার পথে।
বর্তমানে ইথেরিয়ামের মূল্য প্রায় ৪ হাজার ৮০০ ডলার, যা ২০২১ সালে সর্বোচ্চ দামের চেয়ে মাত্র ১৫০ ডলার কম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে