Views Bangladesh Logo

কুতুববাগ দরবারের বিশ্ব জাকের ইজতেমা ও ওরস শরীফ শুরু বৃহস্পতিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দরবার সংলগ্ন টিএন্ডটি মাঠে।

দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-আশেকান ও জাকেরকান-মুরিদানের উপস্থিতিতে মুখর এখন দরবfর শরীফ প্রাঙ্গণ।

দুদিনের ওরস শরীফে চলবে জিকির-আসগার ও এবাদত-বন্দেগি। কোরআন-হাদিস, ইজমা-কিয়াসের আলোকে শরিয়ত, তরিকত, হাক্বিকত ও মারিফত বিষয়ে আলোচনা করবেন দরবারের ওলামামিশন ছাড়াও দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, মোফাসসের ও মোহাদ্দেসরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের আগে খাস বয়ান পেশ করবেন দরবারের পীর ও মুর্শিদ শাহসূফী হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী মোজাদ্দেদী কুতুববাগী।

লাখো ভক্ত-মুসল্লি নিয়ে জুমার নামাজ শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ