পশ্চিম বঙ্গে কয়লাখনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিক নিহত
ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম মতে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নিউজ বাংলা ১৮ জানিয়েছে, কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন।
কয়লাখনিতে বিস্ফোরণের নিহতদের ক্ষতিপূরণ হিসাবে প্রতিটি পরিবারকে ভারতীয় মুদ্রায় ৩২ লাখ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। টাকার পাশাপাশি পরিবার প্রতি একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে