বীর উত্তম কমল সিদ্দিকী আর নেই
একাত্তরের রণাঙ্গনের বীর উত্তম মাসরুর-উল-হক সিদ্দিকী আর নেই। সোমবারের প্রথম প্রহরে ১২টা ৮ মিনিটে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।
‘কমল সিদ্দিকী’ নামে পরিচিত ছিলেন বীর উত্তম মাসরুর-উল-হক সিদ্দিকী। যুদ্ধের শেষ দিকে ভাটিয়াপাড়ার যুদ্ধে তার চোখে গুলি লাগে।
সেই ঘটনার পর 'কমলের চোখ' বা 'কমলের চোখ' নামে একটি কবিতা লেখেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ।
নড়াইল সদর উপজেলার হবখালী গ্রামের জেড আহমেদ ও ওয়াজেদা আহমেদের ঘরে জন্মগ্রহণ করেন মাসরুর-উল-হক সিদ্দিকী। তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই সাংস্কৃতিক আন্দোলনে জড়িয়ে পড়েন। এ ছাড়াও কর্মজীবনে তখনকার ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথারিটির সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে সেই যুদ্ধেও যোগ দেন কমল সিদ্দিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন যশোর, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে গেরিলাযুদ্ধে অংশ নেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে