Views Bangladesh Logo

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময়সূচি ঘোষণা বিমানের

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার বাতিল হওয়া দুটি ফ্লাইটের নতুন সময়সূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, শনিবার ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। ফ্লাইটটি রোববার বিকাল ৪টায় নতুন সময়সূচি অনুযায়ী মদিনার উদ্দেশে যাত্রা করবে।

এছাড়া একই দিনে বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।

যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার হঠাৎ করেই একাধিক ফ্লাইট স্থগিত হওয়ায় বিপাকে পড়েন শত শত যাত্রী। অনেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছিল, নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে একদিন পর দুটি রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হলো।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ