বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে কাইজার সোহেল আহমেদকে এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে