Views Bangladesh Logo

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে ৭১ যাত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। তবে সফলভাবে অবতরণ করেছি বিমানটি এবং এতে থাকা ৭১ যাত্রীই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির। তিনি জানান, ক্যাপ্টেন বিল্লাহর পরিচালনায় বিমানটি শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চেষ্টায়ই নিরাপদে অবতরণ করে। শিশুসহ ৭১ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে এদিন দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি ৪৩৬ ফ্লাইটটি, যেটি ড্যাশ ৮-৪০০ মডেলের।

উড্ডয়নের পরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি অবতরণের বিষয়টি জানান। বিষয়টি জানার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়।

রওশন কবির জানান, উড্ডয়নের সময় বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এজন্য বিমানটি ‘ইমারজেন্সি’ ঘোষণা করা হয়। এ সময় বিমানবন্দরের রানওয়ের পাশে প্রকৌশলীদের একটি দলও প্রস্তুত ছিল।

বিমান বিশেষজ্ঞদের মতে, পেছনের একটি চাকা না থাকলেও সঠিকভাবে পরিচালনা করলে জরুরি অবতরণ সম্ভব।









মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ