Views Bangladesh Logo

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে উত্তরা এলাকায় নিজ বাসা থেকে তাদের আটক করে উত্তরা থানা পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেপ্তারির বিষয়টি গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সম্পর্কিত একটি মামলায়। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত অন্য দুই আসামি হলেন- মো. সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী—রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে- পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট, পরিচালক বিপণন ও বিক্রয়, ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার।

এরপর দীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে পুনঃনিযুক্ত হন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান এই ঘটনায় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসন থেকে নির্দিষ্ট বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনার প্রভাব এবং তদন্তের অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট কৌতূহল বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ