Views Bangladesh Logo

বিআইডিএসের আন্তর্জাতিক সম্মেলন শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

‘সমতা, সুযোগ, স্বাধীনতা এবং আত্মমর্যাদা’ এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) আয়োজনে অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি)-২০২৪ শুরু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) গুলশানে লেকশোর হোটেলে ৪ দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হয়। সম্মেলন শেষ হবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর)।

সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সম্মেলনে বাংলাদেশ ও বিদেশের বিশেষজ্ঞদের ৩০টি গবেষণা পত্র, দুটি মূল বক্তব্য এবং ১২টি পাবলিক লেকচার থাকবে।

মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এজেন্ডা, দারিদ্র্য, সমতা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জীবনযাত্রার অবস্থা, মুদ্রাস্ফীতি, নগরায়ন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, পরিবেশ, পাবলিক ঋণ, বাল্যবিবাহ, ঋণ, এবং খাদ্য ব্যবস্থার রূপান্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ