Views Bangladesh Logo

বিদিশা এরশাদের ২ বছরের কারাদণ্ড

ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় বিদিশা এরশাদ অনুপস্থিত ছিলেন বলে আদালত তাকে পলাতক ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা এরশাদ বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ