Views Bangladesh Logo

জামিনে কারামুক্ত বিদিশা এরশাদ

প্রতারণার মামলায় গ্রেপ্তার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল ৫টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

এর আগে প্রতারণার একটি মামলায় গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। মঙ্গলবার জামিনে মুক্তির মধ্য দিয়ে প্রায় দুই সপ্তাহ পর কারাগার থেকে বের হলেন বিদিশা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ