Views Bangladesh Logo

কোপ-২৮ সম্মেলনে যোগ দেবেন না বাইডেন

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ-২৮ এ যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাপ্তাহিক কর্মসূচিতে দেখা যায়, বাইডেন এবং কমলা হ্যারিস চলতি সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না। বরং তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে কলোরাডো রাজ্যে বায়ু শক্তিতে মার্কিন বিনিয়োগ এবং অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। 

তবে বাইডেন প্রশাসন কোপ-২৮ সম্মেলনে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠানোর বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

এদিকে সাধারণ দায়িত্বের অংশ হিসেবে এবার সম্মেলনের প্রতিদিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেবেন মার্কিন জলবায়ু দূত এবং সাবেক সেক্রেটারি অব স্টেট জন কেরি।

প্রসঙ্গত, এর আগে টানা দুইবার কোপ-২৮ এ যোগ দিয়েছিলেন জো বাইডেন। তার আগে মার্কিন প্রেসিডেন্টের এ সম্মেলনে যোগ দেওয়ার কোনো রীতি ছিল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ