Views Bangladesh Logo

ইসরাইলের ৪ বসতি স্থাপনকারীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলের চার অবৈধ বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক নির্বাহী আদেশে স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ মার্কিন প্রেসিডেন্ট করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে জানানো হয়।

নিষেধাজ্ঞা অনুযায়ী জানা গেছে, ইসরাইলের ওই চারজন বসতি স্থাপনকারী যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পদ ব্যবহার করতে পারবেন না এবং তারা মার্কিন আর্থিক প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে নিজেদের যুক্ত করতে পারবেন না।

বাইডেনের এই নিষেধাজ্ঞা আরোপের পর অসন্তোষ জানিয়েছে ইসরায়েল। এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যে কোন ক্ষেত্রে আইন লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইসরাইল। তাই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন দেখে না তেল আবিব।

এদিকে এ বিষয়ে ইসরায়ের এই প্রতিক্রিয়ায় দুই দেশের সম্পর্ক আরও শীতল হবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ