Views Bangladesh Logo

যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান

এক ঘণ্টার যাত্রা বিরতিতে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হবেন শেরিং তোবগে।

তার এই যাত্রাবিরতি ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক। এ সময় বিমানবন্দরে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ