রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির
রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা দুর্ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, বরং দেশের পোশাক শিল্পের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা ছিল। এ ঘটনার পর গত এক দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অগ্রগতির পেছনে শ্রমিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি অংশীজনদের সম্মিলিত অবদান রয়েছে।
এছাড়া তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা না করতে পারে, সে বিষয়ে বিজিএমইএ সতর্ক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে