Views Bangladesh Logo

সীমান্তে ওয়াচটাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচটাওয়ার থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে তাঁর মরদেহটি উদ্ধার করে সহকর্মীরা।

নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপিতে দায়িত্বরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ