Views Bangladesh Logo

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ছয় বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২০ জুলাই) ভোররাতে ওই ছয়জন দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরছিলেন। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

পরে দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, ছুটিতে দেশে ফেরার উদ্দেশ্যে তারা দালালের সহায়তায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের আটক করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জন বাংলাদেশিকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ