Views Bangladesh Logo

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ১৫ জনকে আটক করেছে বিজিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুরের আচিন্তপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইন চেষ্টাকে ব্যর্থ করে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয়জন শিশু রয়েছে।

বিজিবি-৫৭ ব্যাটালিয়নের অধীন বিরল উপজেলার আচিন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ড্যান্ট মো. রফিকুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “তারা সীমান্তসংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে ঘোরাফেরা করছিল। আটক করার পর তাদের ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।” তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আটককৃতরা জানিয়েছেন যে, বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

এর মাত্র কয়েকদিন আগেই লালমনিরহাট সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশব্যাক করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল বিজিবি।

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ